বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

জামালগঞ্জে ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯১ বার পড়া হয়েছে
৫০৪

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ  ::

 

“তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারি একটি প্রাণ”—এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ব্যাংক জামালগঞ্জের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জামালগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আরিফ বাদশার সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান ও সভাপতিত্ব করেন ব্লাড ব্যাংক জামালগঞ্জের প্রতিষ্ঠাতা উজ্জল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোহাম্মদ আজগর আলী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন।

এছাড়াও বক্তব্য রাখেন সমাজসেবক নুরুল হক, রেজাউল করিম কাপ্তান, স্বেচ্ছাসেবক আবু সুফিয়ান, জহিরুল ইসলাম সাদ্দাম, সাইদিল মুরসালিন,তোফাজ্জল ইসলাম, রাহাদ আলম হৃদয় প্রমুখ।

বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান কোনো দান নয়—এটি একটি জীবন রক্ষার মহান উদ্যোগ। মানবিক এই কার্যক্রমে ব্লাড ব্যাংক জামালগঞ্জের অবদান অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে তারা সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

সভায় জানানো হয়, সংগঠনটি গত চার বছরে প্রায় ১ হাজার ৫০০ জন রোগীকে এবং চলতি বছরে ৪৮৫ জন রোগীকে বিনামূল্যে রক্তদান নিশ্চিত করেছে। পাশাপাশি প্রায় ৯ হাজার মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন করেছে।
অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন সংগঠন ও ব্যক্তিকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় সংগঠনের সদস্য,স্বেচ্ছাসেবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102