বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

সুনামগঞ্জ সদর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাসী আব্দুল লতিফ জেপির দাফন সম্পন্ন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে
৩২০

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :

 

সুনামগঞ্জ ৪ নির্বাচনী এলাকা বিশ্বম্ভরপুর ও সদর উপজেলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাসী জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ..রাজিউন। সোমবার (১লা ডিসেম্বর) দুপুরে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যূকালে তিনি স্ত্রী ও ৪ কন্যাসহ দেশবিদেশে অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) গ্রামের বাড়ীতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে জেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে পরবর্তীতে নিজ গ্রামের ঈদগাহ প্রাঙ্গনে দুদফায় মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
পৃথক পৃথক বিবৃতিতে জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য জননেতা কলিম উদ্দিন আহমেদ মিলন, সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান,সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন) এডভোকেট আব্দুল হক,সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক এমপি পদপ্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ,বিএনপি নেতা আবুল মনসুর শওকত,জেলা রেডক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক এডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমদ সোহেল,সহ সভাপতি নুরুল ইসলাম সাজু, প্রবাসী বিএনপি নেতা এম কয়ছর আহমদ,জননেতা নাদীর আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা ফারুক আহমদ,ব্যারিস্টার আনোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী,প্রাক্তন সংসদ সদস্য ও সাবেক বিচারপতি জননেতা মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি,সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল,জেলা কৃষক দলের আহবায়ক জননেতা আনিসুল হক,সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান কামরুল, কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুর রহমান ও সাবেক এমপি নজীর হোসেনের সহধর্মীনি সালমা নজীর,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি জননেতা সেলিম উদ্দিন আহমদসহ বিএনপি,যুবদল ও ছাত্রদল এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বিএনপি নেতা আব্দুল লতিফ জেপির আকস্মিক মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য আলহাজ্ব এ.লতিফ জেপি ১৯৫১ ইং সনের ২রা সেপ্টেম্বর সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে জন্মগ্রহন করেন। আলহাজ্ব তাহির মিয়া তার পিতা। বৃহত্তর যুক্তরাজ্য বিএনপির উপদেষ্ঠা ছাড়াও,ভয়েজ ফর জাস্টিস বার্মিংহাম এর আহবায়ক এবং একাধারে ১৫ বছর যাবৎ বার্র্মিংহাম বিএনপির সভাপতি, ২০ বছর যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্বপালন করেন। ১৯৯১ ইং হতে যুক্তরাজ্য বিএনপির সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। ছাত্রজীবন থেকেই যুক্তরাজ্যে অবস্থান করার পাশাপাশি মানচেষ্টার সেলফুড পলিটেকনিক কলেজে অধ্যয়ন করেন। একাধারে ১২ বছর বার্মিংহাম ম্যাজিস্ট্রেট কোর্টে ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। এ সময় সাভার ডিজাস্টার ফান্ড বার্মিংহাম শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে ক্ষতিগ্রস্থ কয়েকটি পরিবারকে নগদ ২ লক্ষ টাকা হারে অনুদান প্রদান করেন। এর পূর্বে গুজরাট ডিজাস্টার ফান্ড বার্মিংহাম এর আহবায়ক হিসেবে ভারতের গুজরাটে ক্ষতিগ্রস্থদের পূণর্বাসনে প্রশংসনীয় ভূমিকা পালন করেন। বার্মিংহাম ডিজাস্টার ফার্মের উদ্যোগে দিরাই-শাল্লা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে ১৫০টি বাড়ি করে দেন। তিনি যুক্তরাজ্যস্থ দিরাই সমিতি ইউকের সভাপতি,ক্যাটারিং এসোসিয়েশন ইউকে এর সহ-সভাপতি, সুনামগঞ্জ সমিতি ইউকে এর সিনিয়র সহ-সভাপতি, রোটারিয়ান ক্লাব অব সিলেট সেন্ট্রাল এর সদস্য,বাংলাদেশ ফিমেইল একাডেমী বিএফএর প্রতিষ্ঠাতা সদস্য,দিরাই কলেজ ও সুনামগঞ্জ মহিলা কলেজ এর দাতা সদস্য হিসাবে এলাকার শিক্ষা বিস্তারে ও সমাজসেবায় সক্রিয় ভূমিকা পালন করেন। আলহাজ্ব এ.লতিফ জেপি ১৯৯৭ সালে জেনেভা কনফারেন্সে এবং ১৯৯৯ সালে জাতিসঙ্গের মানবাধিকার বিষয়ক সভায় বিএনপির পক্ষে প্রতিনিধিত্ব করেন। আওয়ামী আমলের ১৬ বছরে বাংলাদেশের তৎকালীন পরিস্থিতি ও অবস্থান তুলে ধরতেন ব্রিটিশ পার্লামেন্টেরিয়ানদের কাছে। সুনামগঞ্জ ৪ নির্বাচনী এলাকা সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার শীতার্ত মানুষের মধ্যে বিভিন্ন সময়ে লক্ষাাধিক শীতবস্ত্র বিতরণ করেছেন। এলাকার মন্দির মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সাধ্যমতো প্রচেষ্ঠা চালিয়ে যান তিনি। উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য হিসেবে বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ,সুনামগঞ্জসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পৃষ্ঠপোষকতা করতেন তিনি। একজন বিশিষ্ট সংস্কৃতানুরাগী ব্যক্তিত্ব হিসেবে জেলার অসহায় বাউল শিল্পী,নাট্যশিল্পী এবং সংগীত জগতের বিভিন্ন কলাকুশলীদের সাহায্যার্থে সাধ্যমত সাহায্যের হাত বাড়াতেন। সাংবাদিকদের সহায়তায়ও পালন করেছেন মানবিক ভূমিকা। আলেম ওলামাদের খোঁজখবর রাখতেন সবসময়। ২০১৩ সালের ২৮ জুন এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন সমাজসেবক হিসেবে তাকে মাদার তেরেসা গোল্ড মেডেল পদকে ভূষিত করে। সাবেক প্রধান বিচারপতি এম তাফাজ্জুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে তাকে পদক প্রদান করেন। সুনামগঞ্জ শহরের মোক্তারপাড়া আবাসিক এলাকায় লন্ডনপ্লাজা নামে মার্কেটসহ একটি বহুতল ভবণ নির্মাণ কাজ সম্পাদন করার পাশাপাশি গত ১৫ বছর ধরে নির্বাচনী এলাকায় সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয় অবদান রাখেন। তিনি একাদশ দ্বাদশ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৪ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন লাভের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102