বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে বিজিবি’র অভিযানে ১৮৩ পিস ইয়াবা সহ দুইজন আটক

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
১৯৩

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি::

সিলেটের জৈন্তাপুরে বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অভিযানে ১৮৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে আটক করা হয়েছে। আটক হওয়া দুইজন হলেন, গোয়াইনঘাট উপজেলার বড়বন্দ গ্রামের মো নজরুল ইসলামের পুত্র মোঃ আশিক মিয়া(১৯) ও একই উপজেলার রাধানগর ( ভিত্রিখেল) গ্রামের মৃত বাবুল মিয়ার পুত্র মোঃ আনোয়ার হোসেন (২৭)।

১৯ বিজিবি সূত্রে জানা যায়, গত শনিবার (১৯শে এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলাস্হ লামাপাড়া ফেরীঘাট এলাকায় অভিযান চালায় ১৯ বিজিবির দায়িত্বাধীন জৈন্তাপুর বিওপির টহলটিম।

ওইদিন বেলা ১২:টায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক জৈন্তাপুর বিওপির নায়েব সুবেদার মো মুজিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় বিজিবির টহলটিম ফেরীঘাট এলাকায় তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সিলেটগামী একটি রানার মোটরসাইকেল আটক করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে মটর সাইকেলের দুই আরোহী পালিয়ে যাওয়া চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিজিবি’র টহলটিম মটর সাইকেল আরোহী আশিকের পকেট হতে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি নীল পলিথিন হতে ১৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ হাজার ৯০০ টাকা সমপরিমাণ। পরে শনিবার সন্ধ্যায় জব্দকৃত আলামত সহ আটক দুইজনকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান উক্ত ঘটনায় দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে পুলিশ পাহারায় আটক দুইজনকে আদালত প্রেরণের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন,জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতা সহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে।

এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরো বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102