বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

কালিয়াকৈর’র ইউএনও কাউছার আহাম্মেদকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলী

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে
১৬৯

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ-কে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে বদলী করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক এ তথ্য জানাগেছে। ১৯ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন-এর স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

তথ্য মতে, কাউছার আহাম্মেদ ২০২৪ সালের ২২ ফেব্রæয়ারি (বৃহস্পতিবার) সকালে কালিয়াকৈর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন। এর আগে তিনি শেরপুর জেলার নকলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ৩৫তম বিসিএস-এ ক্যাডারভূক্ত হয়ে গাজীপুর জেলায় সহকারী কমিশনার হিসেবে তাঁর প্রথম কর্ম জীবন শুরু করেন। এরপরে গোপালগঞ্জ জেলায় সহকারী কমিশনার হিসেবে কর্মরত থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মস্থলের দ্বিতীয় বারের বদলী আদেশ অনুযায়ী ১৩ সেপ্টেম্বর থেকে নকলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট হিসেবে; অত:পর কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়।

মেধা, সততা, বিচক্ষণতা, কর্তব্যনিষ্ঠা ও কর্মদক্ষতার অপূর্ব সংমিশ্রণে নিজের কর্মস্থলে অনুকরণীয় কর্মকর্তা হিসেবে পরিচিতি পাবেন বলে প্রত্যাশা পরিচিতজনের। কাউছার আহাম্মেদ জামালপুর জেলাধীন ইসলামপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102