বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

শান্তিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে
১৭৪

শান্তিগঞ্জ প্রতিনিধি :

বৃহস্পতিবার বিকালে শান্তিগঞ্জের ডুংরিয়া গ্রামবাসীর উদ্যোগে ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের মাঠে ডুংরিয়া গ্রামের প্রবীন মুরব্বি তারিফ মিয়ার সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য মুফাসসির আহমদ রিয়াদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন। উক্ত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ল্যাফটেনেন্ট কর্নেল সৈয়দ আলী আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সলিবনুর বাচ্চু, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক কয়েছ আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদ জিয়াউর রহমান,উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরিদুর রহমান ফরিদ,জয়কলস ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া,জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা রয়েল আহমদ রাজা, শিবপুর গ্রামের প্রবীন মুরব্বি বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ময়না, উপজেলা জাসাসের আহবায়ক নাজমুল হোসেন যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম, ডুংরিয়া গ্রামের মিলন মিয়া,সামিনুর রহমান শামীম,শাহান মিয়া, জগন্নাথপুর পাটলী ইউনিয়নের বিএনপি নেতা আব্দুল গফুর। এ উপস্থিত ছিলেন ডুংরিয়া গ্রামের শফিকুল ইসলাম, আব্দুল কাইয়ুম, মো: অজুদ, আবদুল ওয়াকিব,মিলন মিয়া,ফয়জুল হক,আ: রুপ,রুশন আলী,মতিবুর রহমান,সেলিম মিয়া,নজিবুর রহমান,সৈয়দ আহমদ,আ: আজিদ,হেলন শান্তিগঞ্জ উপজেলার সাবেক ছাত্রদল নেতা মোর্শেদ আহমদ রিদয়,আলম,মিনহাজ,জিসান,সাজু,নাঈম সহ ডুংরিয়া গ্রামের হাজারো জনতা। সভায় বক্তারা বলেন, শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে ব্যারিস্টার আনোয়ার হোসেনকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করতে হবে। প্রধান অতিথি ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, সুনামগঞ্জ- ৩ আসনের প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ, কার্লভার্ট, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহ জনগণের ন্যায়বিচার, উন্নয়ন ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করার জন্য আমাকে সুযোগ দিন । আমি বিগত দিনে আপনাদের পাশে ছিলাম আগামীদিনেও সুখে দুঃখে পাশে থাকব ইনশাআল্লাহ। উক্ত সভায় বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত হয়ে প্রার্থীকে সমর্থন জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102