বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

পরনিন্দা থেকে বিরত থেকে পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়াতে হবে: সিলেটে ধর্ম উপদেষ্টা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে
২১৮

সিলেট জেলা সংবাদদাতা ::

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে। পরিশ্রমী মানুষ কখনো বিফল হয় না। তাই পরনিন্দায় ব্যস্ত থেকে জীবনের মূল্যবান সময় নষ্ট করা যাবে না। পরনিন্দা থেকে বিরত থেকে পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়াতে হবে। বুধবার (১৯ নভেম্বর) সিলেট জামিয়া কাসেমুল উলুম মাদ্রাসা হযরত শাহজালাল (রহ.) এর শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, মোবাইল মানুষের মূল্যবান সময় কেড়ে নেয় মোবাইলে অহেতুক সময় কাটানোর চেয়ে দ্বীনি কাজে নিজেদের নিয়োজিত রাখা হবে মঙ্গলজনক।

আলেমদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের জীবনে উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি ও শৃঙ্খলার জন্য ধর্মীয় জ্ঞান গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আগামীর নতুন বাংলাদেশ গড়তে হবে। যতবেশি আলেম সংসদে প্রতিনিধিত্ব করবে, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে ততবেশি এদেশের উন্নতি সাধন হবে।

মতবিনিময় সভায় মাদ্রাসার মোহতামিম মাওলানা মো: মাশরুখ উদ্দিন, মুহাদ্দিস মাওলানা জুনাইদ আহমদ বক্তৃতা করেন৷ এসময় প্রাক্তন জেলা জজ কাউসার আহমদসহ মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে উপদেষ্টা হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। এসময় তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102