বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

নকলায় ভ্রাম্যমান আদালতে ঔষধের দোকানে ৪১ হাজার টাকা জরিমানা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
১৫৬

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক এলাকার ও গৌড়দ্বার বাজারের বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার শেষ বিকেলের দিকে এ দন্ডাদেশ প্রদান করেন আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি।

আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রয় ও মজুত রাখার অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ এর বিভিন্ন ধারায় এ দন্ডাদেশ প্রদান করা হয়েছে। অভিযানে বিভিন্ন ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করার পাশাপাশি বিক্রয় নিষিদ্ধ (ফিজিশিয়ান স্যাম্পল) ঔষধ সড়িয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় জেলা ঔষধ তত্ত্বাবধায়ক, পুলিশ সদস্যসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় গান্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আদালতের নির্বাহী বিচারক সাদিয়া আফরিন এ্যানি জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102