বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ হারাল মা–মেয়ে

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে
২০০

মান্নার মিয়া,স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভোররাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা–মেয়ে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর অনুমান ৬টা ৫ মিনিটে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী সেন্জুতি ট্রাভেলসের একটি এসি বাস (রেজি. নং ঢাকা মেট্রো ব-১৫-৬০৮২) নিয়ন্ত্রণ হারিয়ে রুহুল আমিনের বাড়ির সামনে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অন্তত ১০ জন যাত্রী আহত হন।
নিহতরা হলেন— মাঞ্জুরা আক্তার (৩৭), স্বামী-আব্দুল্লাহ আল মামুন।আয়েশা সিদ্দিকা (১০), পিতা-আব্দুল্লাহ আল মামুন।
তারা উভয়েই রায়েরবাগ কদমতলী, মেরাজনগর বি-ব্লকের বাসিন্দা।
আহতদের মধ্যে রয়েছেন— মাহদিয়া (১৮), ওমর ফারুক (১২), আসাদুজ্জামান (৪৭), মনিরুল ইসলাম (৪৯), ছাবিহা জান্নাত (১৬), নাসরিন (৩০), সৈয়দা মাসুমা খাতুন (৪০), এস এম শাহ নেওয়াজ (৪৯), রোকসানা পারভীন (৪২) এবং সুমাইয়া (১৩)।
দুর্ঘটনার পর শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জানা গেছে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি), দিলকুশা, ঢাকায় কর্মরত সদস্যদের ১১টি পরিবারের মোট ৪১ জন সদস্য টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যাচ্ছিলেন।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিউটিতে থাকা এসআই মো. সাইফুল ইসলাম ফোর্সসহ এবং জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখেন। জয়কলস হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ নজরদারি অব্যাহত রেখেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102