বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

জনদুর্ভোগ কমাতে লোহাগাড়া থানার চমক উদ্যোগে

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে
১৬০

 

 

মোঃ মিজান লোহাগাড়া ( চট্টগ্রাম) ::

 

চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবদ রেলস্টেশন এলাকায় দীর্ঘদিনের যানজট ও বিশৃঙ্খলা নিরসনে চমক উদ্যোগ নিয়েছে লোহাগাড়া থানা প্রশাসন। হঠাৎ রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ফুটপাত দখল, অবৈধ পার্কিং ও অযথা দোকানপাট বসানো বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

 

প্রশাসনের এমন কার্যকর পদক্ষেপে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। তারা আশা প্রকাশ করেছেনএই উদ্যোগ স্থায়ীভাবে আমিরাবদ স্টেশন এলাকা যানজটমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ রাখবে।

 

স্থানীয়রা জানান, প্রতিদিন সকাল-বিকেলে স্টেশন এলাকায় যানজটের কারণে যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়তেন। থানা প্রশাসনের হঠাৎ এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসবে৷

 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন, আমিরাবদ স্টেশন এলাকা দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও যানজটে ভুগছিল। আমরা বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জানতে পারি এবং নজরে রাখি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এই উদ্যোগ। আজকের অভিযান শুধু একদিনের জন্য নয়—এটি ধারাবাহিকভাবে চলবে। স্টেশন এলাকায় অবৈধ পার্কিং, ফুটপাত দখল, দোকানের অনিয়মিত বসানোসহ যেকোনো বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে। আমরা চাই, জনগণ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, যাত্রীরা যেন নিরাপদে যাতায়াত করতে পারে, এবং পুরো এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। জনস্বার্থে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102