বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

নকলায় অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত ক্যাম্পেইন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে
১৫১

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত ক্যাম্পেইন শুরু হয়েছে। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও উপজেলা ভূমি অফিস, ইউএনডিপি বাংলাদেশ এর যৌথ আয়োজনে বৃহস্পতিবার উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন পরিষদে ক্যাম্পেইন শুরু করা হয়।

তথ্য মতে, ১৬ ও ১৭ অক্টোবর (বৃহস্পতিবার ও শুক্রবার) ক্যাম্পেইন চলবে বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদ ও খারজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ১৮ ও ১৯ অক্টোবর (শনিবার ও রবিবার) ক্যাম্পেইন চলবে গনপদ্দী ইউনিয়ন পরিষদে। উপজেলার বাকি ইউনিয়ন গুলোতে ক্যাম্পেইনের দিন-তারিখ পরবর্তীতে জনগনকে জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

বৃহস্পতিবার সকালে বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের ক্যাম্পেইনে কর্তব্যরত ইউনিয়ন ফেসিলেটর (ইউএফ) মো. আহসান হাবিব জানান, এই ক্যাম্পেইনের মাধ্যমে ভূমি মালিকদের বিনামূল্যে অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন, তাদের নিজের নামে প্রোফাইল তৈরি করা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভূমি মালিকদের নিজস্ব মোবাইল নাম্বার সংযুক্ত করা হচ্ছে।

বানেশ্বর্দী ক্যাম্পেইনের ডাটা এন্ট্রি অপারেটর (ডিইও) জাহিদ হাসান, শিহাব ও নূর ইসলাম জানান, গ্রাহকদের তথা ভূমি মালিকদের সেবা পেতে হলে তাদের নিজ নিজ জাতীয় পরিচয়পত্র (এনআইডি), নিজের ব্যবহৃত সচল মোবাইল নম্বর ও নামজারি পর্চা সাথে আনতে হবে। এসব অতি প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গ্রাহকের কাঙ্খিত সেবা দেওয়া সম্ভব নয়।

সেবা গ্রহীতা মোজার বাজার এলাকার আরিফ হোসেন, ভূরদী গ্রামের আলকাছ আলী ও কায়দা গ্রামের রাশিদা বেগমসহ অনেকে জানান, অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত ক্যাম্পেইনের ফলে ভূমি মালিকরা উপকৃত হচ্ছেন। আগামীতে বিভিন্ন কারনে ভূমি সংক্রান্ত হয়রানি থেকে ভূমি মালিকরা রেহায় পাচ্ছেন বলে তারা মন্তব্য করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102