বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

শান্তিগঞ্জে জমিয়তের প্রতিনিধি সম্মেলনে ঐক্যের বার্তা দিলেন- সৈয়দ তালহা আলম

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে
১৬৭

শান্তিগঞ্জ প্রতিনিধি :

শান্তিগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের আয়োজনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ২টায় শান্তিগঞ্জ থানাধীন শান্তিগঞ্জ বাজারস্থ দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা সেন্টার প্রতিনিধি সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি শায়খ হোসাইন আহমদ ধরমপুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়ত মনোনীত ১২ দলীয় জোট সমর্থিত বিএনপি’র ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ তালহা আলম বলেন, “জমিয়তের এই ঐক্য ও ত্যাগের ধারা আমাদের রাজনীতির ভিত্তি শক্ত করেছে। আলেম সমাজের নেতৃত্বেই ইসলাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম সফল হবে ইনশাআল্লাহ। শান্তিগঞ্জের জনগণ সবসময় ন্যায়, আদর্শ ও ইসলামপ্রেমী নেতৃত্বকে ভালোবাসে — আমি সেই বিশ্বাস নিয়েই জনগণের পাশে থাকতে চাই।”

তিনি আরও বলেন, “বর্তমান অন্যায়-দুঃশাসনের বিরুদ্ধে ইসলামী মূল্যবোধ ও দেশপ্রেমে বিশ্বাসী শক্তিগুলোর ঐক্যই আজ সময়ের দাবি। আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—
মাওলানা খলিলুর রহমান, নির্বাহী সভাপতি, শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত;
হাফিজ আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক;
হাফিজ হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক;
মাওলানা কবির আহমদ, সভাপতি, জেলা যুব জমিয়ত;
মাওলানা ওয়েস আহমদ, সাংগঠনিক সম্পাদক, জেলা যুব জমিয়ত;
মাওলানা এরশাদ খান আল হাবীব, সাধারণ সম্পাদক, জগন্নাথপুর উপজেলা জমিয়ত;
এবং শাহীনূর রহমান, সাংগঠনিক সম্পাদক, শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102