বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

নকলায় মাদ্রাসা ও ঈদগাহ মাঠে ফলজ গাছের চারা রোপন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে
১৪৬

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের লয়খা খিচা রানীশিমুল এমদাদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা এবং মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠের বার্ষিক আয় ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এবং শিক্ষার্থীদের ফলের চাহিদা পূরনের উদ্দেশ্যে মাদ্রাসা প্রাঙ্গনে ও ঈদগাহ মাঠে বিভিন্ন জাতের ১৩৮টি ফলজ গাছের চারা রোপন করেছে স্থানীয় নকলা অদম্য মেধাবী সংস্থার নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সংস্থাটির নির্বাহী পরিচালক অস্ট্রেলিয়া প্রবাসী আবু শরীফ কামরুজ্জামান এর পরামর্শে ও তাঁর নিজস্ব অর্থায়নে সংস্থাটির অন্যান্য পরিচালকসহ সদস্যরা সংশ্লিষ্ট মাদ্রাসা ও ঈদগাহ মাঠ পরিচালনা পরিষদের সদস্যগনসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে একটি করে ফলজ গাছের চারা তুলেদেন। পরে মাদ্রাসা প্রাঙ্গনে ও ঈদগাহ মাঠের উপযুক্ত জায়গায় গাছের চারা গুলো রোপন করা হয়।

সংস্থাটির পরিচালকরা জানান, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, মানুষের জীবিকা ও ভবিষ্যতের নিরাপত্তাও নিশ্চিত করে। বিশেষ করে কোন প্রতিষ্ঠানের জায়গায় রোপন করা হলে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বার্ষিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। এসব বিবেচনায় রেখেই নকলা অদম্য মেধাবী সংস্থা উপজেলা ও জেলার বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্টান প্রাঙ্গনে ফলজ গাছের বারা রোপনের কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে নকলা উপজেলার উরফা ইউনিয়নের লয়খা খিচা রানীশিমুল এমদাদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা এবং মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে বিভিন্ন জাতের ১৩৮টি ফলজ গাছের চারা রোপন করা হলো। সামাজিক উন্নয়ন মূলক এই বৃক্ষরোপন কর্মসূচি কয়েক বছর ধরে চলে আসছে। সবার পরামর্শ ও সার্বিক সহযোগিতা পেলে প্রয়োজন ও চাহিদা মোতাবেক প্রতিবছর ফলজ গাছের চারা রোপন করা সম্ভব হবে বলে তারা আশাব্যক্ত করেন।

এসময় সংশ্লিষ্ট মাদ্রাসা ও ঈদগাহ মাঠ পরিচালনা পরিষদের সদস্য, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102