বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

শান্তিগঞ্জে কৃষিজমি রক্ষার্থে ও খাসজমি দখলমুক্ত করতে ইউএনও বরাবর অভিযোগ ও সংবাদ সম্মেলন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
১৬৯

মান্নার মিয়া,শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে কৃষিজমি রক্ষার স্বার্থে খাসজমি ও জলমহাল
দখলমুক্ত করতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ ও সংবাদ সম্মেলন করেছেন শিমুলবাঁক ইউনিয়নের আমড়িয়া, রুবাবালী ও কান্দাগাঁও গ্রামবাসী। শুক্রবার বাদ জুম্মা আমড়িয়া কান্দাগাঁও রুপাবালী খাদিজাতুল কুবরা (রা:) মহিলা মাদ্রাসার মাটে সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী। উক্ত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘ কয়েক যুগ ধরে পশ্চিম রামেশ্বরপুর মৌজাস্থিত দুই নং জেএল সংক্রান্ত এক নং খাস খতিয়ানের অন্তর্ভূক্ত কুড়িবিল, ছাতল বিল, উররার বিল, কান্দার খাড়া নামক জলমহালগুলো খাস খতিয়ানভূক্ত
হওয়ায় আমড়িয়া গ্রামসহ আশপাশের এলাকার লোকজন মাছ ধরা, জলমহাল থেকে বোর জমিতে সেচের পানি সংগ্রহ করাসহ বোর জমি চাষাবাদ ও ধান উত্তোলন করতে উক্ত খাসজমি ব্যবকার করে আসছেন। বিগত মাঠ জরিপের সময় গ্রামের লোকজনের অগোচরে
ইউপি সদস্য ফয়জুর রহমান সরকারি খাস খতিয়ানভূক্ত কুড়ি বিলের ৫৭ শতক জমি তাহার নামে মাঠ পর্চা করিয়ে নিজে দখল করে নিয়ে কৃষি জমিতে পানি সেচ, মাছ মারা সহ সকল ধরনের কার্যক্রম বন্দ করে দিয়েছে। এবং তাহার আতœীয় স্বজন সহ গ্রামের লোকজন ভিন্ন দাগের খাসখতিয়ানভূক্ত জায়গা দখল করে গ্রামের লোকজনের কৃষি জমিতে চলাচলের রাস্তাঘাট বন্দ করে দিয়েছে। যার ফলে উক্ত এলাকাবাসীর কৃষি জমিতে পানি সেচ ও চলাচল বড় ধরনের হুমকির সম্মুখীন হয়েছে। এর আগে
বিগত ২৯ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার বরাবর
উক্ত খাসজমি ইউপি সদস্য ফয়জুর রহমান সহ তাহার আতœীয় স্বজনের কাছ থেকে দখলমুক্ত করে পূণরায় খাস খতিয়ানভূক্ত করাসহ কৃষি জমিতে সময়মত সেচ ও এলাকার জনগনকে মাছ আহরনের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবীতে অভিযোগ করেন এলাকাবাসী। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আমড়িয়া গ্রামের মঞ্জুর আহমদ,আব্দুল কাহহার,আলীনুর, আতাউর রহমান,আব্দুল হান্নান, কান্দাগাঁও
গ্রামের ফরিদ মিয়া, রুপাবালী গ্রামের আতাউর রহমান, ইউপি সদস্য ফয়জুর
রহমান। এ সময় উপস্থিত ছিলেন আমড়িয়া গ্রামের রইছ মিয়া, খলিলুর রহমান, এলখাছ মিয়া,আইনুল হক, ছমির উদ্দিন,শরীফ উদ্দিন,আশরাফ উদ্দিন,বশির আহমদ, আলফাজ উদ্দিন, ছালেহ আহমদ সহ প্রমুখ। এ ব্যাপারে ইউপি সদস্য ফয়জুর রহমান বলেন, আমি খাসজমি দখল করি নাই,আমার
কাগজপত্র আছে। এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102