বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

জৈন্তাপুরে গণঅধিকার পরিষদের নতুন সমন্বয় কমিটি অনুমোদন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
১৭৩

সিলেট প্রতিনিধি:

দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে গণঅধিকার পরিষদ (জিওপি) সিলেট জেলা কমিটির উদ্যোগে জৈন্তাপুর উপজেলা সমন্বয় কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদ সিলেট জেলা আহবায়ক রহমতে এলাহি লস্কর নাইম ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন অনুমোদিত কমিটির সদস্যরা হলেন- ওলিউর রহমান, রিয়াজুল ইসলাম, নাসির উদ্দিন পান্না, আবু সায়েম, জুনায়েদ আহমেদ, এ.এম. জাবেদ এবং এমরান আহমেদ।

এ বিষয়ে সিলেট জেলা আহবায়ক রহমতে এলাহি লস্কর নাইম বলেন, গণঅধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মাঠে থাকবে। জৈন্তাপুর উপজেলার নবগঠিত এই সমন্বয় কমিটি দলীয় কার্যক্রমে নতুন গতি যোগ করবে বলে আমরা আশাবাদী।

সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সুজন বলেন, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। এই কমিটি আগামী দিনে গণঅধিকার পরিষদকে আরও শক্তিশালী করবে।

স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, নতুন এই কমিটি জৈন্তাপুরে রাজনৈতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে এবং তরুণ প্রজন্মকে গণঅধিকার পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ করবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102