বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

নকলায় উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে
১৬৪

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় উন্মুক্ত লটারির মাধ্যমে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার বাছাই করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বৈধ সকল আবেদনকারীর মধ্যে এ লটারি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৯টি ইউনিয়নের জন্য মোট ২৪ জনকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হিসেবে বাছাই পূর্বক নিয়োগ করা হয়।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে খাদ্যশস্য সরবরাহের লক্ষ্যে কোনো ধরনের তদবির অথবা ঘুষ-বাণিজ্য ছাড়াই উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দিয়েছে উপজেলা প্রশাসন।

এতে উপজেলার ১নং গনপদ্দী ডিজিটাল ইউনিয়নের জন্য ৩ জন, নকলা ইউনিয়নের জন্য ২ জন, উরফা ইউনিয়নের জন্য ৩ জন, গৌড়দ্বার ইউনিয়নের জন্য ২ জন, বানেশ্বরদী ইউনিয়নের জন্য ২ জন, পাঠাকাটা ইউনিয়নের জন্য ৩ জন, টালকী ইউনিয়নের জন্য ৩ জন, চরঅষ্টধর ইউনিয়নের জন্য ৩ জন ও চন্দ্রকোনা ইউনিয়নের জন্য ৩ জনকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

লটারির সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ খলিলুর রহমান, পরিসংখ্যান তদন্তকারী জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ডিলার হিসেবে নিয়োগ প্রত্যাশী আবেদনকারীগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102