বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

শান্তিগঞ্জে শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ আলোচনায় যুক্তরাষ্ট্র প্রবাসী শওকত আলী

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
১৬৩

মান্নার মিয়া,শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক মোঃ শওকত আলীর ব্যক্তিগত অর্থায়নে শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় গনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামাজিক সংগঠন “সবার জন্য প্রত্যাশা”-এর আয়োজনে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শতাধিক অসহায় পরিবারের হাতে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় “সবার জন্য প্রত্যাশা” সামাজিক সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রবাসী শওকত আলী বলেন, “দেশ-বিদেশে যেখানে থাকি না কেন, আমার এলাকার মানুষই আমার আপনজন। তাদের দুঃসময়েই পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব ও ভালোবাসা। সবাই যদি একে অপরের পাশে দাঁড়ায় তবে সমাজ আরও সুন্দর হবে। আগামীতে আরও বৃহত্তর পরিসরে ত্রাণ সহায়তা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, “শওকত আলীর মতো সফল প্রবাসীরা যদি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ান, তবে গ্রামীণ জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। তাঁর এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুসরণীয়।উল্লেখ্য, শওকত আলী দীর্ঘদিন ধরে শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে আসছেন। এবারের এ মানবিক উদ্যোগ শান্তিগঞ্জ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102