বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

হাটহাজারীতে মাদরাসার ছাত্রদের উপর হামলার প্রতিবাদে গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে
১৫৮

সিলেট জেলা সংবাদদাতা ::

উম্মুল মাদারিস হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীদের উপর ভণ্ড মাজারপুজারীদের বর্বরোচিত হামলা এবং জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী রহ.-কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখা।

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) বাদ আসর গোলাপগঞ্জ চৌমুহনী থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জমিয়ত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীদের উপর ভণ্ডদের হামলার ঘটনায় প্রশাসনের নিরবতা তাদের ব্যর্থতার প্রমাণ। অন্যদিকে আলেমে দ্বীন মাওলানা মুশতাক গাজীনগরী রহ.-কে হত্যার ঘটনায় প্রশাসন দায় এড়াতে পারে না। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন—
জমিয়ত নেতা মাওলানা ফয়সল আহমদ, মাওলানা রশীদুর রহমান, হাফিজ মাওলানা আবুল কাসিম, শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার জাকির, যুব নেতা মাওলানা রুহুল কুদ্দুস, ছাত্রনেতা শেখ আব্দুল্লাহ উসামা, আবু সালেহ উসমান, আহমেদ মাজেদসহ অন্যান্যেরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102