বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

শান্তিগঞ্জে রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় তরুণীর লাশ উদ্ধার

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে
১৬৮

শান্তিগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে গলায় ফাঁস দিয়ে এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম জুলেখা বেগম (১৮)। তিনি আফজল হোসেনের স্ত্রী ও সিরাজ উদ্দিনের মেয়ে।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে পরিবারের অগোচরে নিজ বসতঘরের পেছনে রান্নাঘরে গলায় ফাঁস দেন তিনি। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শান্তিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইরফানুর রহমানের নেতৃত্বে এসআই নোবেল সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102