বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে মাছের উৎপাদন বৃদ্ধিতে পোনামাছ অবমুক্ত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে
২৫৭

মান্নার মিয়া,শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে রাজস্ব বাজেটের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে দেখার হাওরের প্লাবনভূমি ও ৩টি প্রাতিষ্ঠানিক পুকুরে বিভিন্ন প্রজাতির ৫শ’ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ পোনামাছ অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শামশুল করিম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা মৎস্য কর্মকর্তা আল-আমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ কার্প হ্যাচারি কমপ্লেক্স কর্মকর্তা মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মৎস্য বিভাগ জানায়, এ পোনামাছ অবমুক্তকরণে হাওর ও পুকুরসমূহে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, যা স্থানীয় চাহিদা পূরণসহ অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে।
এ কর্মসূচি স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং তারা মৎস্য সম্পদ রক্ষায় একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102