বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

ছাতকে নদীপথে চাঁদাবাজদের নৌকা জব্দ করেছে নৌ-পুলিশ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে
১৯৮

সেলিম মাহবুব,ছাতকঃ

বৃহস্পতিবার সকালে ছাতক নৌ-পুলিশের ধাওয়া খেয়ে নৌ-পথের ৪ চাঁদাবাজ নৌকা রেখে পালিয়েছে। নৌ-পুলিশ ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে।

স্থানীয় ও নৌ-পুলিশ সুত্রে জানাগেছে সুরমা নদী দিয়ে যাতায়াত করা বার্জ-কার্গো ও ভলগেট থেকে সুরমা নদীর লক্ষীবাউর এলাকায় একটি চক্র নিয়মিত চাঁদা আদায় করে আসছে।

খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে স্পীটবোড নিয়ে নদীতে অভিযান চালায়। নৌ-পুলিশের উপস্থিতি দেখে নদীতে তাদের ব্যবহৃত ইঞ্জিন নৌকা রেখেই চাঁদাবাজরা পালিয়ে যায়।

নৌ-পুলিশের অভিযান দেখে লক্ষীবাউর গ্রামের আশক আলীর পুত্র আলীম উদ্দিন,ভুদন আলীর পুত্র ছোরাব আলী, আব্দুর রাজ্জাকের পুত্র ফখর উদ্দিন ও মির্জাপুর গ্রামের ইয়াকুব আলীর পুত্র সুমেন মিয়া নৌকা রেখে পালিয়ে যায়।
পুলিশ নৌকা জব্দ করেছে।

ছাতক নৌ-পুলিশের আইসি মোঃ আনোয়ার হোসেন জানান এখন থেকে ছাতক-দোয়ারা-কোম্পানিগঞ্জ নদী পথে চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবে নৌ-পুলিশ। তিনি যে কেউ হউক ছাড় নেই চাঁদাবাজদের।

চাঁদাবাজদের বিরুদ্ধে নৌ-পুলিশ অবস্থান করবে। নৌকাটি অভিযোগসহ সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102