বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

জৈন্তাপুরে সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে
১৬৬

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের  গৌরব ঐতিহ্য ও সংগ্রামের  ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবকদলের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের নানান কর্মসূচী উদযাপিত
হয়েছে ।

বুধবার (২০ আগস্ট) পালিত এই কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডাস্টবিন স্থাপন।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি শুরু হয় উপজেলা সদরের  নিজপাঠ ইউনিয়ন পরিষদ সংলগ্ন  মাঠের পাশে বৃক্ষরোপণের মাধ্যমে। বিকেলে একই স্থানে সমাবেশের পর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক বটতলা সংলগ্নের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র‍্যালি পূর্ব সমাবেশে জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াছের পরিচালনায় ও আহ্বায়ক মো: শাহজাহানের   সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,  সিলেট জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন, আলী মো: নুরুল হুদা দিপু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন , জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব (সাবেক ভাইস চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা পরিষদ), সহ-সভাপতি আলহাজ্ব আলমগীর (সাবেক চেয়ারম্যান ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ), সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী (চেয়ারম্যান ১নং নিজপাঠ ইউনিয়ন পরিষদ), উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার (চেয়ারম্যান ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদ), সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারুনুর রশীদ (মেম্বার), উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শাহিন আলম, উপজেলা জাসাস দলের সহ-সভাপতি ইসমাইল আলী ইয়াছা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন বিলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ময়নুল ইসলাম (মেম্বার), যুগ্ম আহ্বায়ক আব্দুল মুতলিব, জাকারিয়া, সালেহ আহমেদ, নোমান আহমেদ, মাসুক আহমেদ, ১নং নিজপাঠ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাছির উদ্দীন, সদস্য সচিব হেলাল মাদানী, ২নং জৈন্তাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব আল আমিন, ৩নং চারিকাটা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলজার আহমেদ, সদস্য সচিব ফয়জুল আহমেদ, ৪নং দরবস্ত ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ময়নুুউদ্দিন, ৫নং ফতেপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ৬নং চিকনাগুল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুবায়ের আহমেদ, সদস্য সচিব শাকিল আহমেদসহ উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102