বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

শান্তিগঞ্জে ফুটবল খেলা কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৬

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে
১৭৬

শান্তিগঞ্জ সংবাদদাতা:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত একটি ফুটবল টুর্নামেন্টে দুই ইউনিয়নের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৬ জন আহত হয়েছে।

সোমবার(১৮ আগস্ট) বিকেলে উপজেলার পাগলা মাঠে পশ্চিম পাগলা ও জয়কলস ইউনিয়নের মধ্যকার খেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, ম্যাচ চলাকালীন এক পর্যায়ে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানান জয়কলস ইউনিয়নের খেলোয়াড়রা। এ নিয়ে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে ম্যাচ আবারও শুরু হয়। কিন্তু মাঠে খেলোয়াড়দের বাকবিতণ্ডা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নিলে মাঠের উত্তেজনা গড়ায় দর্শকদের মধ্যে। মুহূর্তেই দুই ইউনিয়নের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় অন্তত ২৬ জন আহত হন। আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পড়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে সুনামগঞ্জ সদর ও ১ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়৷

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা রয়েছে।

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৬ জনকে শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ ও ১ জনকে সিলেট ওসমানীতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মুঠোফোনে কথা হলে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা বলেন, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102