বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

জামালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
১৭৪
  • আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ প্রতিনিধি::

অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস এর আয়োজনে র‍্যালি বের করে সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুশফিকীন নূর।
উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালায় বক্তব্য রাখেন,সাবেক উপসচিব মোঃ রইছ উদ্দিন,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগার আলী, শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার,কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, নির্বাচন অফিসার আব্দুস সালাম, আনসার ভিডিপির কর্মকর্তা জাহাঙ্গীর, শিক্ষক আলী আমজাদ, মৎসজীবি মহিবুর রহমান প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মৎসজীবী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রাণ ও প্রকৃতির সঙ্গে মাছের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। পুষ্টি, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁরা বলেন, একসময় বিল-হাওর ও নদী-খালে প্রচুর দেশি মাছ পাওয়া যেত, কিন্তু অবৈধ জাল ব্যবহার, অতিরিক্ত মাছ ধরা ও জলাশয় ভরাটের কারণে দেশি প্রজাতির মাছ হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় অভয়াশ্রম সৃষ্টি, প্রজনন সময়ে মাছ ধরা বন্ধ রাখা ও উন্নত পদ্ধতিতে মাছ চাষের বিকল্প নেই। বক্তারা আরো বলেন, সরকার মাছের উৎপাদন বৃদ্ধিতে প্রশিক্ষণ, প্রণোদনা ও পোনা সরবরাহ করছে। সবাই সচেতন হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ মাছের ভান্ডার নিশ্চিত করা সম্ভব হবে।
আলোচনা সভা শেষে মাছের পোণা অবমুক্ত করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102