বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

বিশ্বম্ভরপুরে নববর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে
২৪০
সোহেল আহমদ সাজু,(বিশ্বম্ভরপু)সুনামগঞ্জ:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকালে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, উপজেলা প্রশাসনের আয়োজনে, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমানের সভাপতিত্বে বাংলা নববর্ষ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। তন্মধ্যে পহেলা বৈশাখ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মাল্টিপারপাস পর্যন্ত গিয়ে শেষ হবে। পরে জাতীয় সংগীত ও বৈশাখী গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলার ব্যবস্তা থাকবে, তাছাড়া  শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা পুরুস্কার বিতরন  সহ বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হবে।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি, উপজেলা জামাতে ইসলাম ও অঙ্গ সংগঠনের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, বিভিন্ন বাজার বণিক সমিতির প্রতিনিধি সহ বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102