বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

ইউএসএ বাংলার উদ্যোগে আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে
২৬৪

সুনাম দিগন্ত ডেস্ক :

বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি জীবনানন্দ দাস বলেছেন ‘সকলেই কবি নয়,কেউ কেউ কবি’।কিন্তু আমার কাছে সুনামগঞ্জের প্রতিটি মানুষকেই কবি মনে হয়।এখানকার ভৌগলিকগত অবস্থান ও পারিপার্শ্বিক অবস্থা প্রত্যেককে কবি করে তুলেছে।

০১ আগস্ট (শুক্রবার) বিকাল ৪ ঘটিকায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম,সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আগামীর বাংলাদেশ ও লেখকদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন,সুনামগঞ্জ সরকারি কলজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন।

কবি ও সাংবাদিক মহসিন কবিরের সভাপতিত্বে, গীতিকার ও সুরকার রাহমান তৈয়বের সঞ্চালনায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন,জেলা দায়রা ও জজ আদালত সুনামগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর,সাপ্তাহিক সুনামগঞ্জ এক্সপ্রেসের সম্পাদক অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন, ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সভাপতি, লোক সংস্কৃতি সংগ্রাহক,বহুগ্রন্থপ্রণেতা আবু সালেহ আহমদ ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও কলামিস্ট মোঃ দিলওয়ার হোসেন বাবর, দৈনিক হক বার্তার সম্পাদক,সুনামগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আমিরুল হক, শিক্ষক ও গ্রন্থ প্রণেতা মোছায়েল আহমদ,ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক,মাসিক সুরমার মোহনার সম্পাদক সরল কবি ফজলুল হক দোলন , ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর মাসুদ করিম, বাংলা প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, কবি ও সংগঠক রেজাউল করিম কাপ্তান,বড়দল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশ্রাফুল আলম মো. নুরুল হুদা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কবি সৈয়দ আহমদ আশেকী,গীতিকার মাজহারুল ইসলাম,কবি এনিমা জাহান,কবি একরামুল হক সেলিম,বড় দল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) শান্ত রায়,বেহেলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর হোসেন,কবি আলী হায়দার এবং কবি মাসুদ হাসান।

বক্তারা বলেন,দেশকে নিয়ে কবি ও লেখকদের ভাবনা সম্পূর্ণ আলাদা।দেশের সার্বিক উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে লেখকেরা সবচে বেশি ভুমিকা পালন করেন।দেশকে এগিয়ে নিতে হলে আমাদের দুর্নীতির বিরুদ্ধে এবং সব অপশক্তির বিরুদ্ধে কলম ধরতে হবে।সবার আগে নিজদের মনের দুর্নীতি পরিষ্কার করতে হবে।তাহলে আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর ও পরিপাটি বাংলাদেশ।

এসময় উপস্থিত ছিলেন,সাংবাদিক আব্দুস সামাদ আফিন্দি নাহিদ,কবি মিনহাজুর রহমান,হাসান আহমদ,মারুফ হাসান নিরব,সাংবাদিক ফরিদ মিয়া,বুশরা জাহান মীম এবং মুস্তাকিম খান রুহান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102