বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

ইউকে বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামালগঞ্জ প্রেসক্লাবের শুভেচ্ছা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে
১৭৯

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ::

প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও সাংবাদিকতার দীপ্ত শিখা বহনকারী অন্যতম সংগঠন ‘ইউকে বাংলা প্রেসক্লাব’-এর ২০২৫-২০২৭ সালের দ্বিবার্ষিক নির্বাচন সম্প্রতি সম্পন্ন হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী গঠিত এই নতুন কমিটিকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছে সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাব।

বিশেষ করে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত আরিফ আল মাহফুজকে নিয়ে জামালগঞ্জে উৎসাহ ও গর্বের আবহ বিরাজ করছে। তিনি শুধু প্রবাসী সাংবাদিকই নন, জামালগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবেও যুক্ত আছেন। তাঁর এই অর্জনকে পুরো জামালগঞ্জবাসী নিজেদের সাফল্য হিসেবে দেখছেন।

শুভেচ্ছা বার্তায় জামালগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিক আরিফ আল মাহফুজ আমাদের আলো ও অহংকার। প্রবাসের কণ্ঠস্বর হয়ে তিনি সত্য, সময় ও সমাজের পক্ষে উচ্চারণ করে চলেছেন। মানবজমিন ও একাত্তর টিভির মতো জাতীয় গণমাধ্যমে তাঁর কলম ও কণ্ঠ সবসময় শাণিত, সাবলীল ও সাহসী ভূমিকা পালন করে আসছে। ইউকে বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে তাঁর নির্বাচন আমাদের গর্বিত করেছে।”

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন বিশিষ্ট গণমাধ্যম সংগঠক ও বিশ্লেষক রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েব। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুল করিম সুয়েদ। কমিটিতে আরও যুক্ত হয়েছেন ইউরোপ প্রবাসী একঝাঁক গুণী সাংবাদিক, যারা যুগের চাহিদা ও সময়ের দায় বহন করে বাংলা সাংবাদিকতাকে এগিয়ে নিচ্ছেন।

জামালগঞ্জ প্রেসক্লাব আরও জানায়, “প্রবাসের সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি একটি দায়বদ্ধতা—বাংলা ভাষার প্রতি, স্বদেশের প্রতি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সত্যের বার্তা পৌঁছে দেওয়ার প্রতি। আমরা আশাবাদী, ইউকে বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্ব এই চেতনার ধারায় সাহসী পথচলা অব্যাহত রাখবে।”

উল্লেখ্য, ইউকে বাংলা প্রেসক্লাব দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলা সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। নতুন নেতৃত্বে এ ধারাবাহিকতা আরও গতিশীল হবে—এমনটাই প্রত্যাশা জামালগঞ্জ প্রেসক্লাবের।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102