বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ছাতকের জামুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে
২১৯

ছাতক প্রতিনিধি::

সুনামগঞ্জের ছাতকে শিক্ষার মান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইসলামপুর ইউনিয়নের উদ্যোগে জামুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের প্রায় শতকরা ৭০ ভাগ অভিভাবক ও এলাকার মুরব্বিয়ানে কেরাম কে নিয়ে আজ ২৮জুলাই জামুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল আজিজ সুজন এর সভাপতিত্বে ও স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সদস্য সাংবাদিক নাজমুল হাসান জুয়েল এর পরিচালনায় হুমায়ুন কবির এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মফিজুর রহমান,সহকারী শিক্ষিকা করিমা চৌধুরী।

স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য ও মৌলভীরগাঁও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের।

এসময় উপস্থিত ছিলেন জামুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দীপা সরকার, শারমিন আক্তার, মাজেদা বেগম,পারভিন বেগম, বিশিষ্ট মুরব্বি সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী সুনু মিয়া, সাবেক প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, মানিক মিয়া,আনোয়ার হোসেন, আবুল কালাম, ছমরু মিয়া, জসীম উদ্দিন প্রমুখ।

স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য মোশাররফ হোসেন, জাহিদ হাসান রুহেল, হাজী বদরুল আলম, সাব্বির আহমদ, রুহুল মিয়া।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102