বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

বিশ্বম্ভরপুরে জব্দকৃত বালু অবৈধভাবে বিক্রয়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে
১৭৫

সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

বিশ্বম্ভর পুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের ধামালিয়া নদী থেকে উত্তোলিত প্রশাসনের জব্দ করা বালু স্থানীয় ও নেতারা অবৈধভাবে বিক্রয় করার প্রতিবাদে প্রতিবাদকারীর প্রাণনাশের হুমকি সহ সংবাদ সম্মেলনের প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের রহিমপুর কদমতলী পয়েন্টে স্হানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তাগণ জানান, বিশ্বম্ভর পুর উপজেলার বিএনপির আহ্বায়ক রাজু আহমেদ গংরা ধামালিয়া নদীর পাশে জলিল পুর গ্রামের নদীর পারে সরকারি ভাবে জব্দকৃত বালু বিএনপির আহ্বায়ক পদ ব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে বিপুল টাকার বিনিময়ে বালুগুলো বিক্রি করে দেন অন্যত্র। এই অবৈধ কাজে প্রতিবাদ করায় বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম খন্দকার সহ স্থানীয় প্রতিবাদকারীদের উপর মিথ্যা অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করে ও মোবাইল ফোনে তা দের কে হত্যা এবং বিভিন্ন মামলা মোকদ্দমা করে হয়রানির হুমকি প্রদান করেন। এতে এলাকাবাসী ও স্থানীয় লোকজন খুব মর্মাহত ও হতাশা গ্রস্তহয়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।।এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সহ বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জুর দাবি জানান এলাকাবাসি। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিশ্বম্ভর পুর উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম খন্দকার, দুর্গাপুর গ্রামের ৮ নং ওয়ার্ড বিএনপি সদস্য মোঃ তাহের আলী, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সাবেক ইউপি সদস্য ৬ নং ওয়ার্ডের সাবেক সভাপতি আমিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি জলিলপুর গ্রামের মো গোলাপ মিয়া, সাবেক যুবদল ওয়ার্ড সভাপতি রহিমপুর গ্রামের মোঃ রবি আউয়াল, যুবদল সদস্য পুরান গাও গ্রামের আবুল হোসেন প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102