বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে শহীদ সোহাগের পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে
২০২

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ::

সরকারবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত জামালগঞ্জের শহীদ সোহাগ মিয়ার পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

গতকাল সোমবার দুপুরে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শহীদ সোহাগের মা রোকেয়া বেগম এবং ছোট ভাই বিল্লাল মিয়ার হাতে সঞ্চয়পত্র হস্তান্তর করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুন নূর।

উল্লেখ্য, শহীদ সোহাগ ছিলেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার এক সাহসী তরুণ, যিনি ২০২৪ সালের ৫ আগস্ট “সরকার পতন দিবস” উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে পুলিশের গুলিতে প্রাণ হারান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “শহীদ সোহাগ দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে প্রাণ দিয়েছেন। সরকার তাঁর আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করছে। এই আর্থিক সহায়তা তাঁর পরিবারের প্রতি আমাদের রাষ্ট্রীয় দায়িত্ববোধের একটি প্রতিফলন।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102