রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরের বুকে ক্রিকেটের স্বপ্ন, হাজারো দর্শকের ভালোবাসায় শেষ হলো গাগলী সুপার লীগ শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন, অংশ নিয়েছে ২ হাজার ১০ শিক্ষার্থী মধ্যনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নারী-পুরুষসহ অন্তত আহত ২৫ নকলায় শীতের শুরুতেই শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ জামালগঞ্জে টোল আদায়ে বাধা ও কালেক্টরদের হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চান ইজারাদাররা সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ নকলায় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে
৮৫

মোঃরফিকুল ইসলাম সোহাগ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা সুনামগঞ্জের লাউরগড় ও চিনাউড়া এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোরে জেলার তাহিরপুর উপজেলার লাউরেরগড় ও সদর উপজেলা রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া এই দুটি সীমান্ত এলাকায় গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত বাহিনী বিজিবি”র সদস্যরা অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য,বাংলাদেশী ও ভারতীয় বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেন। এ সময় চোরাকারবারীরা বিজিবি”র জোয়ানদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃত মালামালের বর্তমান বাজার মূল্যে প্রায় একলাখ ৫৬ হাজার ৬৮০ টাকা।

বিজিবি সূত্র জানায়,সুনামগঞ্জের সীমান্ত এলাকায় প্রায় ১২০ কিলোঃ সীমান্ত এলাকা থাকায় ১৯টি বিওপির সদস্যরা দিনরাত এসব সীমান্ত সুরক্ষার জন্য টহল কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির সংবাদকর্মীদের জানান, বিজিবি”র উর্ধ্বতন সদর দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ সহ মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরো জোরদার করা হয়েছে। আটককৃত বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল সমূহ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102