রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরের বুকে ক্রিকেটের স্বপ্ন, হাজারো দর্শকের ভালোবাসায় শেষ হলো গাগলী সুপার লীগ শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন, অংশ নিয়েছে ২ হাজার ১০ শিক্ষার্থী মধ্যনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নারী-পুরুষসহ অন্তত আহত ২৫ নকলায় শীতের শুরুতেই শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ জামালগঞ্জে টোল আদায়ে বাধা ও কালেক্টরদের হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চান ইজারাদাররা সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ নকলায় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন, অংশ নিয়েছে ২ হাজার ১০ শিক্ষার্থী

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
৫২

শান্তিগঞ্জ প্রতিনিধি::

উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মেধা যাচাই পরীক্ষা-২০২৬ (শান্তিগঞ্জ মডেল) অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে একযোগে উপজেলার ১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলার ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মোট ২ হাজার ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। সে হিসাবে পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৯৭ দশমিক ৭২ শতাংশ।

পরীক্ষা চলাকালে উপজেলার আব্দুল মজিদ কলেজ, পাগলা মডেল সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজ, আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় ও আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসাসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম ভূইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম ভূইয়া বলেন, ‘মেধা যাচাই পরীক্ষা একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ। মূলত এটি ‘শান্তিগঞ্জ মডেল’ নামেই বেশি পরিচিত। এ পরীক্ষার মাধ্যমে শুধু শিক্ষার্থীদের মেধা যাচাই করা হয় না, পাশাপাশি শ্রেণিশিক্ষকের সফলতা এবং বিদ্যালয়ের সার্বিক অবস্থানও মূল্যায়ন করা হয়।
এ পদ্ধতিতে একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাপ্ত মোট নম্বরকে ওই শ্রেণির মোট শিক্ষার্থীসংখ্যা দিয়ে ভাগ করে গড় নম্বর নির্ধারণ করা হয়। ফলে শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের পাশাপাশি বিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতি ও শ্রেণিশিক্ষকের দায়িত্বশীলতার বিষয়টিও উঠে আসে। বিশেষ করে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে প্রতিষ্ঠানপ্রধানেরা অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেন।
এ বছরও অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবারের পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৯৭ দশমিক ৭২ শতাংশ, যা নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জক ও প্রশংসনীয় অর্জন। এ উদ্যোগ শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, ‘এই মেধা যাচাই পরীক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ফাউন্ডেশন গড়ে তোলা। শিক্ষার্থীরা যখন মাধ্যমিকে যাবে, তখন তাদের এই পরীক্ষা খুব উপকারে আসবে। আমরা চাই শিক্ষার্থী ও শিক্ষকরা একটি সুস্থ-সুন্দর প্রতিযোগিতার মধ্যে থাকুক। আমরা মূলত এই মেধা যাচাই পরীক্ষাকে একটি উৎসব হিসেবে গ্রহণ করেছি।
এই পরীক্ষা সফলভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা পাচ্ছি। শিক্ষার্থীদের মেধার উন্নয়নে ভবিষ্যতেও এই মেধা যাচাই পরীক্ষা চলমান থাকবে।’

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102