রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরের বুকে ক্রিকেটের স্বপ্ন, হাজারো দর্শকের ভালোবাসায় শেষ হলো গাগলী সুপার লীগ শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন, অংশ নিয়েছে ২ হাজার ১০ শিক্ষার্থী মধ্যনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নারী-পুরুষসহ অন্তত আহত ২৫ নকলায় শীতের শুরুতেই শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ জামালগঞ্জে টোল আদায়ে বাধা ও কালেক্টরদের হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চান ইজারাদাররা সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ নকলায় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দিরাইয়ে প্রেসক্লাবের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
১০৬

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি ও পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ে দিরাই প্রেসক্লাবের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিরাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, দিরাই থানার ওসি আমিনুল ইসলাম, দিরাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান অলক এবং দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লাল বাসি।
এ সময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, কোষাধ্যক্ষ সৈয়দুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক উবাইদুল হক সহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন।
আয়োজকরা জানান, কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী, আত্মবিশ্বাসী ও প্রতিযোগিতামুখী করে গড়ে তোলার পাশাপাশি তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতেই প্রতি বছরের মতো এবারও এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102