
শেরপুরের নকলা উপজেলার নূরে আলম সিদ্দিক রুবেলের “নূর এগ্রো ফার্ম” পরিদর্শন করেছেন প্রাণিসম্পদ দপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ড. শামসাদ জাহান সিরাজী। সোমবার উপজেলার গনপদ্দী এলাকাস্থ মেসার্স পরশ এন্টারপ্রাইজের অঙ্গপ্রতিষ্ঠান “নূর এগ্রো ফার্ম”-এর মৎস্য, পোল্ট্রি ও ডেইরী ফার্ম পরিদর্শন করেন তিনি।
এসময় উপপরিচালক (ভেটেরিনারি পাবলিক হেলথ) ডা. খালেদা জেসমিন, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের ডেপুটি চিফ ইপিডিমিওলজিস্ট মোহাম্মদ নাজিমুল ইসলাম ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলামসহ স্থানীয় উদ্যোক্তাগন ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিভাগীয় পরিচালক ড. শামসাদ জাহান সিরাজী “নূর এগ্রো ফার্ম” পরিদর্শন শেষে সন্তুষ প্রকাশ করেন এবং শিক্ষিত বেকার তরুণদের রুবেলকে অনুসরন-অনুকরণ করার পরামর্শ দেন। এছাড়া নূর এগ্রো ফার্মের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জানান, প্রবল ইচ্ছা শক্তি থাকলে যেকেউ নকলার তরুণ উদ্যোক্তা রুবেলের মতো প্রতিষ্ঠিত ফার্মের মলিক হতে পারেন। দেশের বেকার যুবক ও যুবনারীদের আত্মনির্ভশীল হিসেবে গড়ে তোলতে প্রাণি সম্পদ অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় প্রশিক্ষণ প্রদানসহ প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা দেওয়া হয়।
উল্লেখ্য, জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে সফল আত্মকর্মী ক্যাটাগরিতে ময়মনসিংহ বিভাগীয় কোটায় সফল আত্মকর্মী হিসেবে নির্বাচিত হয়ে জেলা-উপজেলার জন্য সুনাম বয়ে আনেন। জাতীয় পুরষ্কার প্রাপ্ত নূরে আলম সিদ্দিক রুবেল নকলা উপজেলার চরকৈয়া গ্রামের মরহুম মাওলানা মো. ফজলুল হকের ছেলে।