রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরের বুকে ক্রিকেটের স্বপ্ন, হাজারো দর্শকের ভালোবাসায় শেষ হলো গাগলী সুপার লীগ শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন, অংশ নিয়েছে ২ হাজার ১০ শিক্ষার্থী মধ্যনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নারী-পুরুষসহ অন্তত আহত ২৫ নকলায় শীতের শুরুতেই শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ জামালগঞ্জে টোল আদায়ে বাধা ও কালেক্টরদের হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চান ইজারাদাররা সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ নকলায় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে টোল আদায়ে বাধা ও কালেক্টরদের হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চান ইজারাদাররা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
৫৯

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার লঞ্চঘাট থেকে মন্নান ঘাট হয়ে গজারিয়া পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আওতাধীন বৈধ ইজারার মাধ্যমে টোল আদায় কার্যক্রম পরিচালনায় বাধা ও কালেক্টরদের হয়রানির অভিযোগ তুলেছেন ইজারাদাররা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইজারাদাররা জানান, দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল তাঁদের বৈধ টোল আদায় কার্যক্রমে বাধা সৃষ্টি করে আসছে। পাশাপাশি ইজারা রশিদ ছাড়াই অবৈধভাবে টাকা আদায়ের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ হাসিল করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। এ ছাড়া সরকারি বরাদ্দকৃত বিলবোর্ড ভাঙচুর এবং নিয়োগকৃত কালেক্টরদের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, মহামান্য হাইকোর্টের সংশ্লিষ্ট আদেশ ও প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে গত ১৭ নভেম্বর থেকে পুনরায় বৈধ টোল আদায় কার্যক্রম শুরু করেন তাঁরা। তবে কার্যক্রম শুরুর পর থেকেই কিছু স্বার্থান্বেষী ব্যক্তির নেতৃত্বে কালেক্টরদের টোল আদায়ে বাধা ও নানাভাবে হয়রানি করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত বুধবার (২৫ নভেম্বর) তাঁদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে একটি মানববন্ধন করা হয়েছে বলে অভিযোগ করেন ইজারাদাররা। এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে ইজারাদাররা বলেন, তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সরকারি নিয়মনীতি অনুসরণ করেই ইজারাকৃত কার্যক্রম পরিচালনা করতে চান। কোনো বেআইনি কর্মকাণ্ডে তাঁরা জড়িত হতে চান না। তাই বৈধভাবে পরিচালিত সরকারি রাজস্ব আদায় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

এ সময় তাঁরা পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ইজারা রশিদ ছাড়া অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বৈধ টোল আদায়ে বাধা ও কালেক্টরদের হুমকি-হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং টোল আদায় কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102