রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরের বুকে ক্রিকেটের স্বপ্ন, হাজারো দর্শকের ভালোবাসায় শেষ হলো গাগলী সুপার লীগ শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন, অংশ নিয়েছে ২ হাজার ১০ শিক্ষার্থী মধ্যনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নারী-পুরুষসহ অন্তত আহত ২৫ নকলায় শীতের শুরুতেই শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ জামালগঞ্জে টোল আদায়ে বাধা ও কালেক্টরদের হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চান ইজারাদাররা সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ নকলায় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নকলায় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
৩৮

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ (২৬-২৮ নভেম্বর) এর উদ্বোধন করা হয়েছে। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ডা. মো. নজরুল ইসলাম।

উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পশুপালন এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভার পরে পৌর শহরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হক চাঁন মিয়া, নূর এগ্রো ফার্মের স্বত্ত্বাধিকারী জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত আত্মকর্মী মো. নূরে আলম সিদ্দিক রুবেল, উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম ও আশ্রাফ আলীসহ স্থানীয় খামারীবৃন্দ, কৃষক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মাঠপর্যায়ের কৃষক ও খামারি এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102