মোঃ মিজান,(লোহাগাড়া) চট্টগ্রাম:

চট্টগ্রামের লোহাগাড়া বড়হাতিয়ার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত মছনের হাট মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার ২০২৫ দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন ‘মছনের হাট উদ্দীপ্ত তরুণ সংঘ৷

গত ( শনিবার) সকালে মাদ্রাসা কম্পাউন্ডে সংক্ষিপ্ত আয়োজনে ১১ জন পরীক্ষার্থীদেরভমাঝে এই উপহারগুলো প্রদান করা হয়।

জানা যায়,২০০৯ সালে এলাকার তৎকালীন যুবসমাজের উদ্যোগে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটি প্রতিষ্ঠিত হয়। সে সময় অত্র এলাকার ৩ কিলোমিটারের ভিতরে কোন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ছিলনা।সেনের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় অত্র এলাকা থেকে কমপক্ষে দেড় কিলোমিটার দূরে। এটি প্রতিষ্ঠিত হওয়াতে শিক্ষা বঞ্চিত এলাকায় আলো ছড়াচ্ছে প্রতিষ্ঠানটি।

চলতি বছর বড়হাতিয়া মছনের হাট মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা থেকে ১১ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিবে, তন্মধ্যে ৮ জন ছাত্র এবং ৩ জন ছাত্রী চূড়ান্তভাবে দাখিল পরীক্ষায় বসবে।

বিতরণকালে সংগঠনটির সভাপতি রবিউল হোসাইন বলেন, আমাদের মাদ্রাসাটি একদম অজপাড়া গাঁয়ে। লোহাগাড়া-সাতকানিয়া সীমান্ত এলাকা হওয়াতে অবকাঠামো উন্নয়নে যেমন পিছিয়ে আছি, তেমনিভাবে তিন কিলোমিটারের ভিতরে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় উপযুক্ত বয়সে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আসছে এলাকার শিশুরা। ঐকান্তিক প্রচেষ্টায় বড়হাতিয়া মছনের হাট মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে তাদেরকে কৃতজ্ঞচিত্তে স্বরণ করছি এবং সেই মাদ্রাসা থেকেই প্রথমবারের মত দাখিল পরীক্ষা দিচ্ছে, আমাদের অন্তর গর্বে ভরে গেছে। শিক্ষা সামগ্রী বিতরণকালে সংগঠনটির অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।