‎মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক:
‎সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবাসহ মো. সুজন মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎রোববার (৮ নভেম্বর) ভোর ৫টার দিকে জামালগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বেহেলী ইউনিয়নের নতুন মশালঘাট এলাকা থেকে সুজন মিয়াকে গ্রেপ্তার করে।
‎গ্রেপ্তার সুজন মিয়া নতুন মশালঘাট গ্রামের মৃত মো. সিরাজ মিয়ার ছেলে।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটি ৮ নভেম্বর ২০২৬ তারিখে ৫ নম্বর হিসেবে নথিভুক্ত করা হয়। পরে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

‎এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী বলেন, জামালগঞ্জ উপজেলার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জামালগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ।
‎
‎তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎