সেলিম আহম্মেদ,নিজস্ব প্রতিবেদক
জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাসকে একটি সামাজিক সংস্কৃতিতে রূপ দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবীর সরকার,
এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা শাহাব উদ্দিন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এসএম রহমত, ধর্মপাশা প্রেসক্লাব সভাপতি সেলিম আহম্মেদ, বেসরকারি সংস্থা পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর মনিটরিং অফিসার মনিরুজ্জামান মজুমদার প্রমুখ।