শাহ্ ফুজায়েল আহমদ,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে মইয়ার
হাওরে শুক্রবার সকাল ১১ টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে পৌর এলাকাস্থ মইয়ার হাওরে ভবানীপুর নামক স্থানে ধানকর্তন সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়।জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কাওছার আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ।
বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, জগন্নাথপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী, পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুরের শাখা কর্মকর্তা সবুজ কুমার শীল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা সাজাওয়ার হোসেন,জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া,সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ, উপজেলা জমিয়ত নেতা আব্দুর রহমান জুয়েল।উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুল হক সিপন, গোবিন্দ দে, হুমায়ুন কবীর প্রমুখ।শুরুতেই পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন- জগন্নাথপুর মডেল মসজিদের মোয়াজ্জিন আলফাত মিয়া।