ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া শাখার উদ্যোগে যুব ম্যারাথন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭অক্টোবর) ভোর সাড়ে ৬টায় এই ম্যারাথন স্থানীয় বিএম হাই স্কুল মাঠ থেকে শুরু হয়। পরে যশোর-বেনাপোল মহাসড়ক বরাবর ঝিকরগাছা শহর প্রদক্ষিণ করে।
ম্যারাথনপূর্ব বিএম হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,ঝিকরগাছা- চৌগাছা আসনের জাতীয় সংসদ সদস্য ডা: মসলেহ উদ্দিন ফরিদ।
প্রধান অতিথি মাদকমুক্ত সমাজ বিনির্মাণ ও সন্ত্রাস- চাঁদাবাজ মুক্ত আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনটির যুব শাখার সভাপতি আবিদুর রহমান ম্যারাথন পূর্বক দলীয় কর্মসুচির সারসংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
সংগঠনের প্রতিপাদ্য “এসো মাদককে না বলি, সন্ত্রাস দুর্নীতি ও চাঁদামুক্ত বাংলাদেশ গড়ি”।
ম্যারাথনে অংশগ্রহণ করেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম।
এখানে উপস্থিত ছিলেন,জামায়াতের উপজেলা নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ,সহকারি সেক্রেটারি শেখ আব্দুর রকিম,উপজেলা জমায়েতের দপ্তর সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, উপজেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা দীন ইসলাম, জেলা শিবিরের সেক্রেটারি আ.জ.ম ওবায়দুল্লাহ, পৌর আমির মো: আব্দুল হামিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রাফিউল ইসলাম
ঝিকরগাছা।
১৭/১০/২৬