ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

সচেতন হোন, পরিচ্ছন্ন থাকুন, ডেঙ্গু প্রতিরোধে সবাই এগিয়ে আসুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ৪ অক্টোবর বিকালে জামায়াতে ইসলামীর আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয় হতে র‍্যালিটি যশোর- বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে বাস স্ট্যান্ড কপোতাক্ষ সেতুর পাশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন ডেঙ্গু প্রতিরোধে
সংক্ষিপ্ত সমাবেশে সকল নাগরিকদেরকে উদ্দেশ্য করে বলেছেন,জামায়াতে ইসলামী শুধুই একটি ‘রাজনৈতিক সংগঠন নয়-ধর্মীয় সংগঠন নয়’ তারা সামাজিক কর্মসূচিও গুরুত্বের সাথে পালন করে যাচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা আমাদের সবার দায়িত্ব। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, পৌর জামায়াতের আমির আব্দুল হামিদ, কর্ম পরিষদ সদস্য ও যুব জামাতের সভাপতি আবিদুর রহমান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মশিউর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের আমির,সেক্রেটারিসহ সচেতন নাগরিক।

রাফিউল ইসলাম
ঝিকরগাছা, যশোর
০৫/১০/২৬