শাহ্ ফুজায়েল আহমদ,জগন্নাথপুর:

সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘‘অপারেশন ডেভিল হান্ট’’ নামে পুলিশের বিশেষ অভিযানে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ডেভিল আখলুছ মিয়া মাহিন (৩৪) গ্রেফতার করা হয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইঞার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ সাকিব হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা ৭ মে ২০২৫ (মঙ্গলবার) ভোরে জগন্নাথপুর থানাধীন ১নং কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আখলুছ মিয়া মাহিনের পিতা মৃত আব্দুল তাহিদ ও মাতা ফুল বিবি। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশি নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারায় মামলা (মামলা নম্বর: ১৭, তারিখ: ২৯/১০/২০২৪) রুজু করা হয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি )মাহফুজ ইমতিয়াজ ভূইঞা জানান সুনামগঞ্জ জেলায় অপরাধ ও সন্ত্রাস বিরোধী এই বিশেষ অভিযান চলমান থাকবে। যেকোনো অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

গ্রেফতারের পর আখলুছ মিয়া মাহিনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানানো হয়।