শেরপুরের নকলায় কমিউনিটি গ্রুপ (সিজি) সদস্যদের ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা তৈরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ৪নং গৌড়দ্বার ইউনিয়নের পশ্চিম লাভা কমিউনিটি ক্লিনিকে সিজি সদস্যদের নিয়ে এই ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা সভাটি অনুষ্ঠিত হয়।

স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত এবং ইউনিসেফ বাংলাদেশ’র সহযোগিতায় পরিচালিত মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে জনসম্পৃক্ততায় সামাজিক ও আচরন পরিবর্তন (এসবিসি) প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রমের অংশ হিসেবে এই ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রথমেই স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবাত, ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় মা, শিশু, কিশোর- কিশোরীদের কল্যাণে জনসম্পৃক্ততায় সামাজিক আচরণ পরিবর্তন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পরে সিজি সদস্যদের দায়িত্ব কর্তব্য বিষয়ে আলোচনা করা হয় এবং কমিউনিটি ক্লিনিক ভিত্তিক কি কি সেবা প্রদান করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিউনিটি ক্লিনিকে মা, শিশু ও কিশোর-কিশোরীদের সেবার মান উন্নয়নে সকলের অংশগ্রহণে সমস্যা চিহ্নিত করে, সমস্যার আলোকে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে।

এসময় স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. লুৎফুল আনোয়ার বাদল, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আবু রায়হান, পরিবার কল্যাণ সহকারী হাসনা হেনা, পশ্চিম লাভা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইটার (সিএইচসিপি) মো. উসমান গনি ও স্বাস্থ্য সহকারী জাহিদা আক্তারসহ স্থানীয় অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কমিউনিটি পর্যায়ে সমন্বিত উদ্যোগ এবং সিজি সদস্যদের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তাসহ বিভিন্ন বিষয়াবলী তুলে ধরেন। তারা গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রসূতি মাদের গর্ভকালীন সেবা, প্রসব পরবর্তী সেবা, নবজাতকের প্রয়োজনীয় যত্ন ও প্রাতিষ্ঠানিক নিরাপদ প্রসবসহ মা ও শিশুদের স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন। একাজে সিজি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন বক্তারা। এসময় স্থানীয় কমিউনিটি গ্রুপ (সিজি)-এর অন্যান্য সদস্যগনসহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ৯দিনে টালকি ইউনিয়নের ২নং ওয়ার্ড মজিদ বাড়ি কিশোরী দলের দ্বিমাসিক সভা।.চন্দ্রকোণা ইউনিয়ন ৯নং ওয়ার্ড চরমধুয়া নামাপাড়া মাদার টু মাদার সাপোর্ট গ্রুপের দ্বিমাসিক সভা, উরফা ইউনিয়ন ৮নং ওয়ার্ড লয়খা গ্রাম মাদার টু মাদার সাপোর্ট গ্রুপের দ্বিমাসিক সভা। লয়খা চায়ের দোকানের সভা ও পশ্চিম লাভা সিসিতে সিজি সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা তৈরী সভা সম্পন্ন হয়েছে।