ডেস্ক নিউজ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নওয়াগাঁও অষ্টগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. জাকির হোসাইন ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম’-এর সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সম্পাদক এবং জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি সংগঠনটির জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে মো. জাকির হোসাইনের নতুন দায়িত্বের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
শিক্ষক-কর্মচারীদের ন্যায়সংগত অধিকার ও দাবি আদায়, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক সমাজের কল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশায় তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, শ্রেণিকক্ষে আধুনিক ও বৈচিত্র্যময় পাঠদান এবং শিক্ষার্থীদের নৈতিক ও গুণগত মানোন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ মো. জাকির হোসাইন ২০২৪ সালে জামালগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মো. জাকির হোসাইন বলেন, “বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষকদের ন্যায়সংগত দাবি আদায় ও মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়নে আমি সততার সঙ্গে কাজ করে যেতে চাই। এই দায়িত্ব সঠিকভাবে পালনে সুনামগঞ্জ জেলা ও জামালগঞ্জ উপজেলার সকল শিক্ষক-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
তার নতুন দায়িত্বপ্রাপ্তির খবরে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং জামালগঞ্জের সর্বস্তরের শিক্ষক সমাজ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।