সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম, সুনামগঞ্জ জেলা শাখার ১৪৯ সদস্যবিশিষ্ট কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. সাজিদ নুর। তিনি জামালগঞ্জ উপজেলার শুকদেবপুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক।
গত ২২ আগস্ট ২০২৬ তারিখে প্রিন্সিপাল দিলোয়ার হোসেন আজিজীর স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে সুনামগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজিদ নুর বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং শিক্ষক-কর্মচারীদের সকল সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে তিনি সংগঠনের সঙ্গে কাজ করবেন।
১৪৯ সদস্যবিশিষ্ট এ কমিটির মাধ্যমে সুনামগঞ্জ জেলার মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি ও অধিকার আদায়ে আরও শক্তিশালী ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।