আশ্রাফুল আলম মোঃ নূরুল হুদা
সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা)
বড়দল উচ্চ বিদ্যালয়,তাহিরপুর, সুনামগঞ্জ

ওহে মেঘ,ওহে ঘর্ষণ
ওহে বিজলি, ওহে বৃষ্টি,
সাজানো দুনিয়া মহা রবের
প্লাবিত এ সৃষ্টি।
ধেয়ে আসছে জানালা পানে
প্রবল হাওয়া,
স্রষ্টা তুমি রক্ষা কর
এটাই প্রাণীকুলের চাওয়া।
সকাল- সন্ধ্যা আচমকা
বিদ্যুৎ এর চমক,
জগতের প্রাণীকুল সকলেই
ভয় পায় এ ধমক।
পবনের সাথে পানির উত্তেজনায়
শুরু হয় ঢেউয়ের খেলা,
মানুষের চলাচলে সংবাদে
শুরু হয় বিপদের মেলা।
মেঘলা গগণের এই দিন
তার চেয়েও ভয়ংকর রাতের অস্থিরতা,
তোমার অশান্ত হাওয়া, অশান্ত ঢেউ,
হঠাৎ রোদের হাসি এ কেমন কপটতা!
শ্রাবণ তুমি শান্ত হও, শ্রাবণ তুমি নম্র হও,
থামাও তোমার রাগ,
সূখ,শান্তি,সফলতা ধরণীর সকল স্যালুটে
থাকবে তোমার ভাগ।