নেত্রকোনায় বেসরকারি সংস্থা (এনজিও) ফোরামের মাসিক সমন্বয় সভা ও ক্ষুদ্রঋণ বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা এনজিও সমন্বয় কমিটির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির কার্যক্রম সমূহের সংক্ষিপ্ত বিবরনী উপস্থাপন করেন সংস্থাটির সহকারী কর্মসূচি পরিচালক খালেদ এহতেশাম।

ব্র্যাকের অর্থায়নে পরিচালিত স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত ২০২৫-২০২৬ অর্থবছরে নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলার মোট ১০টি উপজেলায় প্রাইজ প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম ও লক্ষ্য-উদ্দেশ্য সমূহের সার্বিক অর্জন সংক্ষিপ্ত আকারে উপস্থাপনা করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রশিক্ষণ পরিবীক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থাপক এবং প্রাইজ প্রকল্পের ফোকাল পার্সন মো. লুৎফর রহমান।

সভায় আরো বক্তব্য রাখেন, স্বাবলম্বী উন্নয়ন সমিতির পরিচালক কৃষিবিদ আলতাফুর রহমান সেলিম ও প্রাইজ প্রকল্পের নেত্রকোনা জেলার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. পিয়াস এবং শেরপুর ও জামালপুর জেলার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. মাজহারুল ইসলাম চঞ্চল প্রমুখ।

এসময় নেত্রকোনা জেলায় কর্মরত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নকারী অর্ধশতাধিক বেসরকারি সংস্থা (এনজিও)-এর প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।