​স্টাফ রিপোর্টার, সিলেট:

সিলেটের দরগা গেইট এলাকার ‘জালালিয়া ইরফানিয়া আবাসিক হোটেল’-এ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় এক নারী ও এক পুরুষকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। গত ৭ জুলাই এই ঘটনাটি ঘটে।

​আটককৃতরা হলেন— সেলিম (পিতা: আব্দুল গফুর, গ্রাম: বড়ই ছড়া, ব্রাহ্মণবাড়িয়া) এবং সোমা বেগম (ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া)। পুলিশ সূত্রে জানা গেছে, জনতার হাতে আটক হওয়া এই দুইজনের বিরুদ্ধে একটি নন-জিডি (মামলা) নথিভুক্ত করা হয়েছে, যার নম্বর ১৫৭৬/২৬, তারিখ: ০৭/০৭/২০২৬।

​স্থানীয় দালাল আরিফ, আক্তার ও তাদের শক্তিশালী সিন্ডিকেট বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু মাঠপর্যায়ের সাহসী সাংবাদিক লাকী’র বস্তুনিষ্ঠ ও আপসহীন অনুসন্ধানের কারণে সত্য ঘটনাটি সংবাদ আকারে প্রকাশ্যে আসে।

​তবে সত্য প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে উঠেছে জালালিয়া ইরফানিয়া আবাসিক হোটেল এর ওই অপরাধী চক্র। সংবাদ প্রকাশের পর থেকে বেশ কয়েকটি স্বার্থান্বেষী ফেইসবুক পেইজ থেকে সাংবাদিক লাকীকে লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

দালাল চক্রের ইন্ধনে সাংবাদিকের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই সাইবার বুলিং ও অপপ্রচার চালানো হচ্ছে বলে সচেতন মহল মনে করছেন।

​সাংবাদিক লাকি বলেন,”সত্যের কণ্ঠরোধ করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো ফেইসবুক পেইজ ও এর পেছনের মূল হোতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।”

​স্থানীয় গণমাধ্যমকর্মী ও সচেতন সমাজ সাংবাদিক লাকীর পাশে আছেন এবং অনতিবিলম্বে এই দালাল আরিফ ও আক্তার সিন্ডিকেটের সাইবার অপরাধ বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।