দিরাই প্রতিনিধি:

দিরাইয়ে ভ্রাম্যমান আদালতে সেলিম মিয়া (২৭) নামে এক ইয়াবা সেবনকারীকে কে গ্রেফতার করা হয়েছে।

রোববার ( ৫ জুন ) দুপুরে দিরাই পৌরশহরের নতুন বাগবাড়ী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দিরাই উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জিয়াউল হাসান সৌরভ মাদক সেবীকে গ্রেফতারের বিষয় টি নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমান আদালত ইয়াবা সেবন অবস্থায় নতুন বাগবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে নগদ দুইশত টাকা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।