রাফিউল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪জুলাই) আসরবাদ বিক্ষোভ মিছিলপূর্ব এক প্রতিবাদ সমাবেশ যশোর-বেনাপোল মহাসড়ক সেতুচত্বরে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন,উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।
বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ,সেক্রেটারি নজরুল ইসলাম খান,পৌর আমির আব্দুল হামিদ, অ্যাডভোকেট হাবিব কায়সার,মাওলানা দ্বীন ইসলাম, অ্যাডভোকেট আবিদুর রহমান প্রমুখ। বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় মেনে নেয়ার আহ্বান জানিয়ে সরকারের প্রতি আন্দোলন- সংগ্রামের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।